সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় নিহত ১০ | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

দক্ষিণ-পূর্ব সিরিয়ার সুয়েদা প্রদেশের প্রতিবেশী শহর আরমান ও মালহকে লক্ষ্য করে করা বিমান হামলায় শিশুসহ প্রায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় শহরের বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সিরিয়া এই হামলার জন্য জর্ডানকে সন্দেহ করছে। যদিও এখন পর্যন্ত জর্ডান সরকার এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।

Bkash

এর আগেও জর্ডান বাহিনী গত বছর সিরিয়ায় সন্দেহভাজন মাদক চোরাচালানকারীদের এবং তাদের স্থাপনার ওপর বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছিল। জর্ডান এবং তার পশ্চিমা মিত্ররা বরাবরই বলে আসছে, সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় কাজ করা অত্যন্ত সংগঠিত এবং সশস্ত্র ইরান-সমর্থিত মিলিশিয়ারা আশেপাশের রাজ্যে চোরাচালান সংগঠিত করে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় ওমর তালাব এবং তুর্কি আল-হালাবি নামে দুই ব্যক্তির বাড়ি ধ্বংস হয়ে গেছে। তালাব, তার মা এবং তার খালা হামলায় মারা গেছেন। এছাড়াও হালাবির পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন যার মধ্যে তার স্ত্রী এবং দুই মেয়ে রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন যার মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে এবং একজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

Reneta June

জর্ডান যদি সত্যিই এই হামলা চালিয়ে থাকে তবে এই বছর তৃতীয়বারের মতো দেশটির যুদ্ধবিমান সিরিয়ার ভূখণ্ড লঙ্ঘন করেছে।

Scroll to Top