দেশে লাইসেন্স ছাড়া সব হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে খৎনা করানোর ঘটনায় মারা যাওয়া শিশু আয়ানের বাবা দেখা করতে গেলে মন্ত্রী জানান, বুধবারই ওই বিষয়ে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিরা দেখা করার সময় মন্ত্রী জানান, দেশে আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী দু’বছর আড়াই কোটি মানুষকে চতুর্থ ডোজের টিকা দেবে সরকার।




