বিদেশে চিকিৎসা চলাকালে উপস্থাপনায় মৌ!

বিদেশে চিকিৎসা চলাকালে উপস্থাপনায় মৌ!

তরুণ প্রজন্মের মধ্যে অন্যতম ব্যস্ত উপস্থাপক মৌসুমী মৌ এখন রয়েছেন ভারতের মুম্বাইতে। শোবিজের কোন কাজ বা ঘোরাঘুরি করতে তিনি সেখানে যাননি। ভারতের চেন্নাইতে গিয়েছিলেন নিজের চিকিৎসা করাতে।

তবে ঢেকি সে স্বর্গে গেলেও ধান ভানে, সে কথাই প্রমাণ করলেন এই তারকা! ট্রিটমেন্ট করতে গিয়েও তাকে নিতে হলো ইন্টারভিউ। যেটা অ্যাপেলো চেন্নাই হসপিটালের অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যাবে।

বিদেশে চিকিৎসা চলাকালে উপস্থাপনায় মৌ!
ইন্টারভিউ সেশনে উপস্থাপক মৌ ও চিকিৎসক ভিজয় কিশোর কনরেড্ডি


মৌসুমী মৌ সেখান থেকে বার্তা২৪.কমকে বলেন, ‘চেন্নাইয়ের ভীষণ জনপ্রিয় চিকিৎসক ভিজয় কিশোর কনরেড্ডি (সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জন, অ্যাপোলো মেইন হসপিটাল, চেন্নাই)। গত বছর আমার আব্বু এবং ছোট ভাইয়ের অপারেশন তিনিই করেছিলেন। সে সময়ে আমার প্রোফাইল এবং আমার কাজ দেখে বলেছিলেন, উনি কিছু ইন্টারভিউ বা টিভি শো আমাকে দিয়ে উপস্থাপনা করাতে চান।’

ইন্টারভিউ সেশনের বিহাইন্ড দ্য সিন

মৌ আরও বলেন, ‘আমি নিজেও তার রোগী। আমার স্পাইনের লাম্বার লরডোসিসের জন্য আমি রেড্ডি স্যারের কাছ থেকেই নিয়মিত ট্রিটমেন্ট নিয়ে থাকি। গত ১ বছরে বেশ কয়েকবার প্লান হয়েছে কিন্তু আমি ব্যস্ততায় আসতে পারিনি চেন্নাইতে। এবার যেহেতু নিজের চিকিৎসার জন্য আসতে হলো তাই এবার এই শো করা সম্ভব হলো। গত কয়েকদিন ভিজয় কিশোর রেড্ডির পরিবারের সঙ্গে আমার বেশ ভালো সময় কেটেছে। আমরা একসঙ্গে সিনেমা দেখেছি, শপিং, ঘোরাঘুরি ডিনার করেছি। এমনকি আজই একসঙ্গে বেশ সময় কাটাবো স্বাতী ভাবির সঙ্গে।’

Scroll to Top