দিনিজকে ছাঁটাই করল ব্রাজিল – Allrounder BD

দিনিজকে ছাঁটাই করল ব্রাজিল – Allrounder BD

দিনিজকে ছাঁটাই করল ব্রাজিল – Allrounder BD

ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজকে ছাঁটাই করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্হাটির সূত্রের বরাত দিয়ে দিনিজের ছাঁটাই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

এর আগে গত বছরের জুলাইয়ে তিতে দায়িত্ব ছাড়ার পর দিনিজকে ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল সিবিএফ। ৪৯ বছর বয়সী এ কোচ ব্রাজিলের পাশাপাশি রিও ডি জেনিরোর ক্লাব ফ্লুমিনেন্সের দায়িত্বও পালন করছিলেন। ব্রাজিলিয়ান সমর্থকরা আশা করেছিলেন দিনিজের অধীনে পুরনো ছন্দে ফিরবে নেইমার জুনিয়র-ভিনিসিয়ুস জুনিয়ররা।

তবে ঘটেছে তার উল্টো, ব্রাজিলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। দিনিজের অধীনে আগামী বিশ্বকাপ বাছাইয়ের ছয় ম্যাচে তিনটিতেই হেরেছে ব্রাজিল, জিতেছে দুই ম্যাচ আর এক ম্যাচে করেছে ড্র।

বেশ কিছুদিন ধরেই রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিলের দায়িত্ব নেওয়ার খবর শোনা গেলেও সম্প্রতি রিয়ালের সাথে চুক্তি নবায়ন করেছেন তিনি। তাতেই অনেকে ধরে নিয়েছিলেন, নেইমার-ভিনিসিয়ুসদের কোচ হিসেবে থেকে যেতে পারেন দিনিজ।

শোনা যাচ্ছে, সাও পাওলোর বর্তমান কোচ ডরিভাল জুনিয়র ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। এখন দেখার পালা, পরবর্তী কোচ হিসেবে ব্রাজিলের ডাগ আউটে কে দাঁড়ান।

Scroll to Top