এতে বলা হয়েছে, রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এবং বিএফআইইউতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
বিএফআইইউর উপপ্রধান হলেন রফিকুল ইসলাম