৯ মাসে ৬০% খরচ করতে না পারলে অর্থছাড় বন্ধ

৯ মাসে ৬০% খরচ করতে না পারলে অর্থছাড় বন্ধ

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১ শতাংশও বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন হয়েছে আধা শতাংশের চেয়ে সামান্য বেশি, অর্থাৎ মাত্র দশমিক ৬৯ শতাংশ, যা গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিমাণের দিক থেকে জুলাইয়ে খরচ হয়েছে ১ হাজার ৬৪৪ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১ হাজার ৩০০ কোটি টাকার মতো কম।

গত ১৮ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, জুলাইয়ে ১ শতাংশের কম এডিপি বাস্তবায়ন গ্রহণযোগ্য নয়। গতবারের অজুহাত এবার দেওয়া যাবে না।

বাজেট বাস্তবায়নের এমন অবস্থা থেকে উত্তরণ চেয়ে অর্থ বিভাগ বলেছে, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিক শেষ হবে ৩০ সেপ্টেম্বর। চলতি মাসের মধ্যে সবাইকে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা করতে হবে এবং প্রথম প্রান্তিক শেষ হওয়ার এক মাসের মধ্যে সবাইকে বাজেট বাস্তবায়ন পরিবীক্ষণ প্রতিবেদনও জমা দিতে হবে অর্থ বিভাগে।

Scroll to Top