৮১ রানের লিড বাংলাদেশের, মিরাজের সেঞ্চুরির অপেক্ষা | চ্যানেল আই অনলাইন

৮১ রানের লিড বাংলাদেশের, মিরাজের সেঞ্চুরির অপেক্ষা | চ্যানেল আই অনলাইন

মেহেদী হাসান মিরাজের কাধে বাংলাদেশ। মিরপুর টেস্টের চতুর্থ দিন তার ব্যাটের ওপর নির্ভর করছে পুরো দলের ভাগ্য। শেষ স্বীকৃত ব্যাটার তিনিই। শেষের সারির তিন ব্যাটারকে নিয়ে লিড বড় করতে পারলে ম্যাচের ফলও চলে আসতে পারে বাংলাদেশের পক্ষে। ইনিংস হারের শঙ্কা থেকে প্রতিরোধ গড়ে মিরাজ ও জাকের আলি বাংলাদেশকে নিয়ে গেছেন লড়াইয়ের স্রোতে।

বৈরি আবহাওয়ায় খেলা হয়েছে মোটে ৫৭.৫ ওভার। চার উইকেট হারিয়ে ১৮২ রান এসেছে। দিনের শুরুতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আগের দিনের ৩ উইকেটে ১০১ থেকে স্কোর হয়ে যায় ১১২/৬। সেখান থেকে আর একটি উইকেট হারিয়ে তিনশর কাছাকাছি সংগ্রহ স্বপ্নের মতোই কিছু।

শেষ ৩ উইকেট বাকি রেখে ৮১ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৮৫ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান।

টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটিং করা সবসময়ই কঠিন। আর সে কাজটি করতে হবে সাউথ আফ্রিকাকে। সফরকারীদের মাঝারি একটা লক্ষ্য দিতে পারলেও জমতে পারে লড়াই। সে আশায় বুক বেধে পুঁজিটা বড় করতে হবে বাংলাদেশকে।

GOVT

অভিষেকে ৫৮ রান করে আউট হন জাকের। মিরাজের সঙ্গে তার জুটির সংগ্রহ ১৩৮ রান। প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটি। জাকের ফিরলেও ৮৭ রানে অপরাজিত মিরাজ। তাকে সঙ্গ দিয়ে অন্যপ্রান্তে ১৬ রানে আছেন নাঈম হাসান। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৩৩ রান।

Chokroanimation

Scroll to Top