৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান – DesheBideshe

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান – DesheBideshe

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান – DesheBideshe

ঢাকা, ১ মে – জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপান যাচ্ছেন।

শনিবার রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে এই সফরে জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে থাকছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

সফর শেষে আগামী ৯ মে ডা. শফিকুর রহমানের ঢাকা ফেরার কথা রয়েছে।

এনএন/ ১ মে ২০২৬

Scroll to Top