৭ গোলের জয়ও পুরোপুরি ‘নিখুঁত’ নয়: জার্মান কোচ | চ্যানেল আই অনলাইন

৭ গোলের জয়ও পুরোপুরি ‘নিখুঁত’ নয়: জার্মান কোচ | চ্যানেল আই অনলাইন

ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যেই বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার জালে বল পাঠায় জার্মানি। পরে একের পর এক গোল উৎসব করেছে জুলিয়ান নাগেলসম্যানের দল। একপেশে লড়াইয়ে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রেখেছে তারা। এমন ম্যাচকেও পুরোপুরি নিখুঁত বলছেন না কোচ।

উয়েফা নেশনস লিগে শনিবার রাতে বসনিয়ার বিপক্ষে ৭-০ গোলে জিতেছে জার্মানি। টুর্নামেন্টের ইতিহাসে বসনিয়ার বিপক্ষে জার্মানির এই জয় সবচেয়ে বড় ব্যবধানের রেকর্ড।

ম্যাচ শেষে ৩৭ বর্ষী নাগেলসম্যান বলেছেন, ‘আমরা আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয়ভাবেই খেলেছি। তবে ম্যাচটি পুরোপুরি নিখুঁত ছিল না। কিন্তু সবমিলিয়ে ভালোই ছিল। বদলি খেলোয়াড়রা মাঠে নামার পরও পারফরম্যান্স ভালো ধরে রেখেছিল। ম্যাচটা আসলে ব্যতিক্রমী ছিল।’

একই গ্রুপ থেকে নেদারল্যান্ডসও শেষ আট নিশ্চিত করেছে। হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ১৩ পয়েন্ট নিয়ে জার্মানি আছে শীর্ষে। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস।

GOVT

Chokroanimation

Scroll to Top