৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্ত চিকিৎসায় ২’শ শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হচ্ছে। এজন্য ৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা জানান।

তিনি আরও বলেন, দেশে প্রায় ৮২ লাখ অবৈধ মাদক ব্যবহারকারী আছে। তাদের চিকিৎসার পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই।

তিনি আরও বলেন, আগামীকাল (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন করা হবে। এজন্য র‍্যালিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Scroll to Top