৬ জুনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ – DesheBideshe



ইসি সানাউল্লাহ

ঢাকা, ১৭ সেপ্টেম্বর- নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন। তবে সভায় ভোটের তারিখ চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন পরীক্ষা থাকায় ভোটের সম্ভাব্য সময়সূচি থেকে নির্বাচন কমিশনকে সরে আসতে হতে পারে। ভোটের ধাপও কমানো হতে পারে। তবে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের মধ্যে শেষ করতে হবে।

তিনি আরও বলেন, পরীক্ষা যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখা হবে। যত দ্রুত সম্ভব ভোটের চূড়ান্ত তারিখ জানানো হবে। নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে কিছুটা সময় ফাঁকা পাওয়া যাবে। তবে তখন রোজা থাকবে। এ নিয়ে কয়েক দফা আলোচনা করা হবে। কমিশনের সভায় ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।

এস এম/ ১৭ সেপ্টেম্বর ২০২৬

 

Scroll to Top