৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি | চ্যানেল আই অনলাইন

৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজারের টেকনাফে নাফনদীর শাহপরীরদ্বীপ মোহনা থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা।

সোমবার ৭ অক্টোবর জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

GOVT

অপহৃত জেলেরা হলেন, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯) এবং চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

ইউপি সদস্য আবদুস সালাম বলেন, সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার দুপুরে। জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছে, একটি নৌকাযোগে নাফনদীতে মাছ ধরতে নামলে অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা তাদের মিয়ানমারের দিকে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা জানিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে তাদের সাথে আলোচনা চলছে।

Scroll to Top