৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, নইলে জনগণই খুলবে: নাহিদ ইসলাম | চ্যানেল আই অনলাইন

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, নইলে জনগণই খুলবে: নাহিদ ইসলাম | চ্যানেল আই অনলাইন

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ৫ই আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। তা না হলে জনগণ নিজেরাই জাদুঘর খুলে প্রবেশ করবে। তিনি বলেন, জুলাই এর মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে চলছে। হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয় মন্তব্য করে আরও কঠোর শাস্তির প্রত্যাশা জানান নাহিদ ইসলাম। এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে।

Scroll to Top