৪ উইকেট নিয়ে কাউন্টিতে সাকিবের স্মরণীয় প্রত্যাবর্তন

৪ উইকেট নিয়ে কাউন্টিতে সাকিবের স্মরণীয় প্রত্যাবর্তন


স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৭

১৩ বছর কাউন্টি ক্রিকেটে ফিরেছেন তিনি। সারের হয়ে সাকিব আল হাসানের সেই ফেরাটা হলো দারুণভাবেই। সমারসেটের বিপক্ষে বোলিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন সাকিব।

টনটনে সমারসেটের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে নেমেছিল সাকিবের সারে। প্রতিপক্ষের ৩ উইকেট পড়ার পর শুরু সাকিবের জাদুর। সেট হওয়ার ব্যাটার আবেল সাকিবের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন। এরপর আরও তিনটি উইকেট পেয়েছেন সাকিব। ক্যাসি আলদ্রিস, ক্রেইগ ওভারটন ও ব্রেট রান্ডেলকে ফিরিয়েছে তিনি।

প্রথম ইনিংসে মোট ৩৩.৫ ওভার বোলিং করে সাকিব ৯৭ রানে নেন ৪ উইকেট। সারের হয়ে তিনিই ইনিংসে সেরা বোলার। তার ঘূর্ণিজাদুতেই ৯৫.৫ ওভারে ৩১৭ রানে গুটিয়ে যায় সমারসেট।

সমারসেট অলআউট হওয়ার পর আলোকস্বল্পতার কারণে সারে আর ব্যাটিংয়ে নামতে পারেনি।

সারাবাংলা/এফএম


কাউন্টি
সাকিব আল হাসান

Scroll to Top