৩ মার্চ থেকে মিলবে ঈদুল ফিতরের ট্রেনের অগ্রিম টিকিট – DesheBideshe

৩ মার্চ থেকে মিলবে ঈদুল ফিতরের ট্রেনের অগ্রিম টিকিট – DesheBideshe

৩ মার্চ থেকে মিলবে ঈদুল ফিতরের ট্রেনের অগ্রিম টিকিট – DesheBideshe

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই টিকিট বিক্রি কার্যক্রম চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারের ঈদেও সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমেই বিক্রি করা হবে। রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৩ মার্চ বিক্রি করা হবে ১৩ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট। এরপর ৪ মার্চ দেওয়া হবে ১৪ মার্চের টিকিট। একইভাবে ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট যাত্রীরা সংগ্রহ করতে পারবেন।

অন্যদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ মার্চ থেকে। ওইদিন ২৩ মার্চের ফিরতি টিকিট বিক্রি করা হবে। এরপর ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ ২৯ মার্চের ফিরতি টিকিট অনলাইনে পাওয়া যাবে। যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি রোধে সম্পূর্ণ টিকিট ব্যবস্থা অনলাইনভিত্তিক রাখা হয়েছে বলে জানানো হয়।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top