৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি – DesheBideshe

৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি – DesheBideshe

৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি – DesheBideshe

ঢাকা, ২৪ জানুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখা থেকে জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে আগামী ৩১ জানুয়ারি দুপুর ২টার মধ্যে বৈধ লাইসেন্সকৃত অস্ত্র নিকটস্থ থানায় বা বৈধ ডিলারের নিকট লাইসেন্সধারী নিজে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে হবে।

একই সঙ্গে জমাকৃত অস্ত্র অবশ্যই ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় বা সেফ কিপিং-এ সংরক্ষিত থাকবে। এ সময় আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। আদেশ লঙ্ঘন করলে দি আরমস অ্যাক্ট, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই আদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি, আধাসরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬



Scroll to Top