প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেন।
প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী, আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে।




