২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৯৩ – DesheBideshe

২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৯৩ – DesheBideshe


২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৯৩ – DesheBideshe

ঢাকা, ২০ জুলাই – দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গত ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ৭৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৫ জন শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে এবং বাকি ৬৯৮ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে ল্যাবরেটরিতে পরীক্ষায় ১৪ হাজার ৫৭৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন চিকিৎসা সেবা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১ হাজার ২৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিভাগীয় পরিসংখ্যানে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৬২ জন শিশুর মৃত্যু এবং ৬২ হাজার ৬১৮ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এনএন/ ২০ জুলাই ২০২৬



Scroll to Top