২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয় | চ্যানেল আই অনলাইন

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয় | চ্যানেল আই অনলাইন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করলেও ভেন্যু এখনও নির্ধারণ করেনি।

নতুন কাঠামো অনুযায়ী, ১০ দলের বাছাইপর্বের চ্যাম্পিয়ন সরাসরি ১৪ দলের বিশ্বকাপের মূল পর্বে খেলবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দল ‘সুপার সিরিজ’-এ অংশ নেবে, সেখান থেকে একটি দল মূল ১২ দলের পর্বে জায়গা করে নেবে।

বাছাইপর্বে খেলবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েকে বাদ দিয়ে নিচের সারিতে থাকা দুটি পূর্ণ সদস্য দেশ, লিগ-২-এর শীর্ষ চার দল এবং বাছাই প্লে-অফ থেকে উঠে আসা চারটি দল।

এদিকে, বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা অনিশ্চিত। ভারতের বিপক্ষে আসন্ন দুটি ওয়ানডে এবং আফগানিস্তান-আয়ারল্যান্ড সিরিজের ফল তাদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Scroll to Top