২০২৬ বিশ্বকাপ না খেললেও শাস্তির মুখে পড়ছে না বাংলাদেশ – DesheBideshe

২০২৬ বিশ্বকাপ না খেললেও শাস্তির মুখে পড়ছে না বাংলাদেশ – DesheBideshe

২০২৬ বিশ্বকাপ না খেললেও শাস্তির মুখে পড়ছে না বাংলাদেশ – DesheBideshe

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর ঘটনায় বাংলাদেশকে কোনো শাস্তি দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে আইসিসি। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়লেও ভবিষ্যৎ ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক আশ্বাস পেয়েছে।

ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ সালের পুরুষ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে আরও একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে যে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো আর্থিক বা প্রশাসনিক জরিমানা আরোপ করা হচ্ছে না। বিসিবি চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটির দ্বারস্থ হতে পারবে এবং আইসিসির নিয়ম অনুযায়ী সেই অধিকার অক্ষুণ্ণ থাকছে।

আইসিসি তাদের নিরপেক্ষতা ও স্বচ্ছতার নীতি মেনে শাস্তির পরিবর্তে সহযোগিতামূলক আচরণের ওপর জোর দিয়েছে। এই সমঝোতার অংশ হিসেবে ২০৩১ সালের আগে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে যা দেশটির ক্রিকেট অবকাঠামোর ওপর আইসিসির আস্থার প্রতিফলন।

ভারত সরকারের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। বিসিবি ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দিলেও আইসিসি বোর্ড তা নাকচ করে দেয়।

রাজনৈতিক প্রেক্ষাপটে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর এই জটিলতার সূত্রপাত হয়।

এদিকে পাকিস্তান প্রথমে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও পরে বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। লাহোরে আইসিসির ডেপুটি চেয়ার ও দুই দেশের বোর্ড প্রধানের বৈঠকের পর পরিস্থিতির উন্নতি হয়।

এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top