Last Updated:
২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে নিউজ১৮ বাংলায় বার্তা দিলেন অমিত শাহ। ২০২৫-এ বিহার, ২০২৬-এ বাংলা, দুই রাজ্য নিয়ে ঝাঁপাতে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গে অনেক দিন ধরেই এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এসআইআরও হচ্ছে রাজ্যে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে নিউজ১৮ বাংলায় বার্তা দিলেন অমিত শাহ। ২০২৫-এ বিহার, ২০২৬-এ বাংলা, দুই রাজ্য নিয়ে ঝাঁপাতে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গে অনেক দিন ধরেই এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এসআইআরও হচ্ছে রাজ্যে। এবার ২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপির মুখ কে তা-ও জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে জানতে চাওয়া হয় বাংলায় কি মোদিকেই মুখ করে বিজেপি লড়বে না কি অন্য কাউকে সামনে রেখে ভোট লড়বে বিজেপি? জবাবে অমিত শাহ বলেন, “সবাই এখন বিহারের নির্বাচন নিয়ে ব্যস্ত, বাংলার নির্বাচন এলে তখন বাংলার কথা ভাবা যাবে“।
পাশাপাশি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ। তিনি বলেন, বাংলায় বিজেপি ৪টি আসন থেকে ৭৭টি আসন পেয়েছে। শতাব্দীপ্রাচীন কংগ্রেস ০, ৩৪ বছর রাজত্ব করা সিপিএমও শূন্য। তাই বিজেপি ইতিমধ্যেই জমি তৈরি করেছে বাংলায়। এবারের ভোটে বিজেপি বাংলায় অবশ্যই জিতবে“।
বিহারে বিধানসভা ভোট নিয়ে মহাগঠবন্ধনের কাছে কড়া চ্যালেঞ্জের মুখে বিজেপি। এরপরেই বাংলায় এসআইআর নিয়ে সরগরম রাজনৈতিক মহল। একদিকে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক, পাশাপাশি অবৈধ ভোটারদের নাম বাদ দিতে আক্রমণও করেছেন শুভেন্দু।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
October 29, 2025 11:34 PM IST