২০২৫ সালে কত কামিয়েছেন মেসি, আয়ে শীর্ষে কে?

২০২৫ সালে কত কামিয়েছেন মেসি, আয়ে শীর্ষে কে?

২০২৫ সালে প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফুটবল মাঠের এই জাদুকর মাঠের বাইরেও বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব। এবছর একশো মিলিয়ন ডলারেরও বেশি অর্থ কামিয়েছেন তিনি।

২০২৫ সালে কত কামিয়েছেন মেসি, আয়ে শীর্ষে কে?২০২৫ সালে কত কামিয়েছেন মেসি, আয়ে শীর্ষে কে?

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন লিওনেল মেসি। যা বাংলাদেশি মূল্যে প্রায় ১ হাজার ৫৮৮ কোটি ৭১ লাখ ১০০ টাকা।

মেসির এই আয় এসেছে দুটি উৎস থেকে। একটি তার পারিশ্রমিক, অন্যটি বিজ্ঞাপন ও বাণিজ্যিক চুক্তি। ইন্টার মায়ামিতে খেলার পাশাপাশি বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করে বিপুল অঙ্কের অর্থ আয় করেছেন তিনি। বয়সটা ৩৭ পার হলেও মেসির ব্র্যান্ড ভেল্যু এখনও তুঙ্গে।

তবে ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ আয়ের দিক থেকে শীর্ষে নেই আর্জেন্টাইন তারকা। তার অবস্থান দুই নম্বরে। এক নম্বরে আছেন আল নাসরের পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছরে তার আয় ২৮০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩ হাজার ৪২১ কোটি ৬০ লাখ টাকা।

২০২৫ সালের আয়ের তালিকায় রোনালদো-মেসির পেছনে আছেন করিম বেনজেমা (১০৪ মিলিয়ন ডলার), কিলিয়ান এমবাপ্পে (৯৫ মিলিয়ন ডলার), আর্লিং হালান্ড (৮০ মিলিয়ন ডলার), ভিনিসিয়ুস জুনিয়র (৬০ মিলিয়ন ডলার) ও মোহাম্মেদ সালাহ (৫৫ মিলিয়ন ডলার)। এছাড়া এই তালিকায় আছেন জুড বেলিংহাম ও লামিন ইয়ামালও।

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা রহমান

এদিকে ২০২৫ সালে বিশ্ব ক্রীড়াঙ্গনে রোনালদোর পর সবচেয়ে বেশি আয়ের তালিকায় আছেন এনবিএ তারকা লেব্রন জেমস। তার আয়ের পরিমাণ ১৩২.৬ মিলিয়ন ডলার।

Scroll to Top