১ কোটির প্রস্তাব ফিরিয়ে জাহাঙ্গীরকে বেছে নিলেন ইলিয়াস কাঞ্চন

১ কোটির প্রস্তাব ফিরিয়ে জাহাঙ্গীরকে বেছে নিলেন ইলিয়াস কাঞ্চন

এখন অভিনয় নিয়ে তেমন ব্যস্ততা নেই প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের। তিনি মূলত নিরাপদ সড়ক চাই আন্দোলন আর শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব নিয়েই বেশি ব্যস্ত। মাঝেমধ্যে টক শোতেও দেখা যায়।

তবে গতকাল নতুন একটি বিজ্ঞাপনের মডেল হলেন এই অভিনেতা। আবরার টুরস এন্ড ট্রাভেলসের এই বিজ্ঞাপনটি নির্মান করেছেন হাসান জাহাঙ্গীর। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও রয়েছে তার ব্যস্ততা। এবার নির্মাণ করলেন ১২১ নাম্বার বিজ্ঞাপন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি গৎবাধা কাজ ছেড়ে দিয়েছি অনেক আগেই। কিছুদিন আগে একটি বিজ্ঞাপনে আমাকে এক কোটি টাকা অফার করেছিল কিন্তু করিনি। সেটি ছিল একটি পাথরের আংটির বিজ্ঞাপন। আমি লোভী হলে বিজ্ঞাপনটি করে ফেলতাম। প্রোডাক্ট পছন্দ হয়নি, স্ক্রিপ্ট ভালো ছিল না তাই করিনি।’

তিনি আরও বলেন, ‘হাসান জাহাঙ্গীরের সাথে আমি আর প্রয়াত এটিএম শামসুজ্জামান ভাই একসঙ্গে কাজ করি ২০০০ সালের আগে। সেই থেকে আমাদের হৃদ্যতার সম্পর্ক। তারপর মাঝে মাঝে কাজ করেছি। অনেকদিন পর তার এই বিজ্ঞাপনে অভিনয় করলাম। অত্যন্ত বিনয়ী এবং কাজ জানা একজন ভালো নির্মাতা। আবরার ট্যুর এন্ড ট্রাভেলস এজেন্সির বিজ্ঞাপনের স্ক্রিপটি আমার পছন্দ হয়, তাই অফারটি ফিরিয়ে দিতে পারিনি। আশা করি বিজ্ঞাপনটি সবার পছন্দ হবে।’

১ কোটির প্রস্তাব ফিরিয়ে জাহাঙ্গীরকে বেছে নিলেন ইলিয়াস কাঞ্চন
শুটিংয়ের ফাঁকে ইলিয়াস কাঞ্চন ও হাসান জাহাঙ্গীর


হাসান জাহাঙ্গীর এর আগে আমেরিকায় শুটিং করেছেন আবুল হায়াতকে নিয়ে গোল্ডেন এইজ হোম কেয়ারের বিজ্ঞাপন। দুবাই, কুয়েত, আমেরিকা, কানাডা, লন্ডন, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে নিয়মিত নাটক, ডকুমেন্টারি এবং বিজ্ঞাপন নির্মাণ করছেন। আগামী ঈদ পর্যন্ত আরো হাফ ডজন বিজ্ঞাপন নির্মাণের প্রস্তুতি চলছে। পাশাপাশি রয়েছে ওয়েব সিরিজ, ঈদের সাত পর্বের নাটক, একক নাটক সহ সিরিয়াল নাটকের শুটিং।

আগামী মাস থেকে শুরু হচ্ছে নতুন একটি প্রতিদিনের ধারাবাহিক নাটকের শুটিং। অভিনয় করছেন অন্য নির্মাতাদের কাজেও। এনটিভিতে প্রচারিত হচ্ছে মারুফ রেহমান ও শহিদুল নবী টিমের ‘প্রবাসী পরিবার’ এবয় বৈশাখী টিভিতে ‘ফ্যামিলি ডিসটেন্স’। ‘বোধ’ এবং ‘আস্থা’ নামের দুটি একক নাটকের শুটিংও শেষ করেছেন সম্প্রতি।

Scroll to Top