বিগত ১৭ বছর পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হলেও সেই ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে বলে দাবি করেছেন পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন মাঠে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
আইজিপি আরও বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের কেউ মাদক সেবন কিংবা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকলে তাদের ছাড় দেয়া হবে না। এরই মধ্যে পুলিশের অনেক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।




