১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ | চ্যানেল আই অনলাইন

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ | চ্যানেল আই অনলাইন

আগামী মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি হতে যাচ্ছে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ। এবারের গ্রহণটি হবে বলয়াকার সূর্যগ্রহণ। যা আকাশপ্রেমীদের কাছে ‘রিং অব ফায়ার’ বা আগুনের বলয় নামে পরিচিত।

রোববার ১৫ ফেব্রুয়ারি আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। গ্রহণ শেষ হবে ৮ টা ২৭ মিনিটে। বলয়াকার এই গ্রহণটি সর্বোচ্চ ২ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ে চাঁদ সূর্যের কেন্দ্রের প্রায় ৯৬ শতাংশ ঢেকে ফেলবে।

দক্ষিণ আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে। বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।

Scroll to Top