১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe


১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

চাঁদপুর, ৬ মে – প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান যে সারা দেশে খাল খনন কর্মসূচি চলমান রয়েছে এবং বর্ষা মৌসুম শুরুর আগেই চাঁদপুর ও ফেনীতে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রী বলেন যে সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

ইতিমধ্যে কয়েকটি জেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় কাজ অব্যাহত রেখেছেন। বৃষ্টির কারণে এই খনন কার্যক্রম মে মাস পর্যন্ত চলবে এবং পুনরায় নভেম্বর মাসে শুরু হবে।

এ ছাড়া এদিনের বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে আলোচনা হয়। প্রকল্পটির সমীক্ষা প্রায় সম্পন্ন হয়েছে এবং সরকার খুব শীঘ্রই এ নিয়ে বড় সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

এস এম/ ৬ মে ২০২৬



Scroll to Top