১৬ বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র, ইসির নির্দেশনা জারি – DesheBideshe

১৬ বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র, ইসির নির্দেশনা জারি – DesheBideshe

১৬ বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র, ইসির নির্দেশনা জারি – DesheBideshe

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – বাংলাদেশে বসবাসরত যাদের বয়স ১৬ বছর পূর্ণ হয়েছে অথবা ১৮ বছরের কম, তারা এখন থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পাওয়ার জন্য নিবন্ধনের আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করবে। পরবর্তীতে তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ৫ ধারার আলোকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে, তারা নিবন্ধনের সুযোগ পাবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এই আদেশে বিষয়টি অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top