১৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার – DesheBideshe

১৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার – DesheBideshe

১৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার – DesheBideshe

ঢাকা, ১৬ সেপ্টেম্বর – চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৯ হাজার ২০২ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে শুধু সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রবাসীরা পাঠান এক হাজার ২০৭ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র আরিফ হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১২৯ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৮ কোটি ১০ লাখ ডলার বা ২১ দশমিক ৮০ শতাংশ।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৬৪৭ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৫৪৩ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০৪ কোটি ৩০ লাখ ডলার বা ১৯ দশমিক ২০ শতাংশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫



Scroll to Top