বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ১২টি পদে ৫১ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি এবং এইচএসসি পাসের প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ৪, ৫ ও ৬ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৮ নং পদের জন্য ১১২ টাকা, ৯-১২ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
