গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য আজ রাজধানী ঢাকা ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ (৭ জুলাই) সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা নির্দিষ্ট এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে উল্লেখ করে রোববার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলার কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে— টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া এবং কাউন্সিল এলাকা।
এ ছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। তারা সহযোগিতার জন্য সকল গ্রাহকের প্রতি আহ্বান জানিয়েছে।





