চলতি মাসের শেষদিকে ভারতের গোয়ায় বসবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। সেজন্য ২৩ সদস্যের দল জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার বাফুফের কনফারেন্স কক্ষে মেয়েদের ফুটবল কমিটির চেয়ারম্যান ও হেড কোচ পিটার জেমস বাটলার দল জানান।
বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপার মিশনে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মোমিতা খাতুন ও অর্পিতা বিশ্বাস। গত দুআসরে সাফ দলের সাথে থাকা মিডফিল্ডার স্বপ্না রানী বাদ পড়েছেন।
সাফে প্রথমবার সুযোগ পেয়েছেন হালিমা খাতুন, সুরমা জান্নাত, সুরভী আকন্দ প্রীতি, উন্নতি খাতুন, স্বর্ণা রানী ও উমেলা মারমা।
বাংলাদেশ নারী দল
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র।





