হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব | চ্যানেল আই অনলাইন

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে মালয়েশিয়া জাতীয় দল। আসন্ন সিরিজে সফরকারী দলে ডাক পেয়েছেন বাংলাদেশের এক তরুণ, নাম নাজমুস সাকিব। টাইগারদের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের অধীনে প্রথমবার মালয়েশিয়া জাতীয় দলের জার্সি গায়ে জন্মভূমির বিপক্ষে নামতে চলেছেন সাকিব।

সফরে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলবে মালয়েশিয়া। আগামী ৮ ও ১০ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচ।

এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে ম্যাচগুলো।

মালয়েশিয়া স্কোয়াড: সৈয়দ আজিজ (অধিনায়ক), বিজয় উনি, বিরানদীপ সিং, সাইফ উল্লাহ, আহমাদ জুবাইদি, মুহাম্মদ আমির আজিম, আরিফ উল্লাহ, আজাব খান, প্রশান্ত মাধুকর, নাজমুস সাকিব, শারভিন মুনিয়ান্ডি, আসলাম খান বিন মালিক, আহমাদ আকিল ওয়াহিদ ও বিষভারুবেন কুমার।

Scroll to Top