কল্যাণ প্যারেডে পুলিশ কনস্টেবল থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পর্যন্ত পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হন। এ সময় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ৪০০ পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে অসমসাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৩৫ পুলিশ সদস্য পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ৬০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ এবং ২১০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’।



