হুব্বা কি ওসি হারুনের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে? | চ্যানেল আই অনলাইন

হুব্বা কি ওসি হারুনের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে? | চ্যানেল আই অনলাইন

শুক্রবার ভারতের সাথে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ব্রাত্য বসুর ছবি ‘হুব্বা’

Fresh Add Mobile

২০২১ সালে ‘মহানগর’ ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে দুই বাংলাতেই তুমুল সাড়া ফেলে দিয়েছিলেন গুণী অভিনেতা মোশাররফ করিম। ধারণা করা হচ্ছে মোশাররফকে নিয়ে আবারও তেমন আলোচনা হতে পারে ঢাকা-কলকাতায়!

এর কারণ মোশাররফ এবার আসছেন গ্যাংস্টার চরিত্র নিয়ে। পশ্চিমবঙ্গের হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত শ্যামল দাস উরফে হুব্বার চরিত্রে তিনি অভিনয় করছেন। ট্রেলার প্রকাশের পর অনেকেই ধারণা করছেন মোশাররফ আবার জ্বলে উঠবেন!

Bkash

বৃহস্পতিবার সন্ধ্যায় ওসি হারুন ও হুব্বা চরিত্র নিয়ে কথা হয় মোশাররফ করিমের সঙ্গে। চ্যানেল অনলাইকে তিনি বলেন, ‘দেখুন ওসি হারুন ও হুব্বা দুটো পুরোপুরি আলাদা চরিত্র। যদি একই চরিত্র হতো তাহলে ছাড়িয়ে যাওয়ার প্রসঙ্গ আসতো। তবে হ্যাঁ, এতোটুকু বলতে পারি চরিত্র আলাদা হলেও ওসি হারুন এর মত সমান জোরে হুব্বাকে পাবেন দর্শক।’

মোশাররফ করিম বলেন, ওসি হারুন তো মানুষ দেখেছেই। কিন্তু হুব্বা এখনো দেখেনি। হুব্বা খুবই নৃশংস একজন মানুষ, তেমনি তার প্রচণ্ড সেন্স অব হিউমার আছে। তার কথা সংলাপ স্টাইল- সবকিছুতে অদ্ভুত অদ্ভুত ঘটনা দর্শক দেখতে পাবে।

Reneta June

কথা প্রসঙ্গে মোশারফ বলেন, কাজের সময় সবাই চাপে থাকলেও আমি ভালোবাসার চাপে থাকি। এর সাথে সাথে দায়িত্ববোধ কাজ করে। মানুষ আমাকে যেভাবে ভালোবাসে কতোটুকু আমি দিতে পারব সেই সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা সবসময় করি। দর্শকদের কাছে চাই এই কাজ দিয়েও যেন আমার প্রতি তাদের ভালোবাসার যে চাপ সেটা বজায় থাকে।

এদিকে হুব্বা মুক্তি কেন্দ্র করে দুই বাংলায় জোর প্রচারণা চলছে। এ প্রসঙ্গে মোশারফ করিম বলেন, আমাকে হয়তো ওখানে কিছু মানুষ চেনে ভালোবাসে। আর পরিচালক ব্রাত্য বসু চমৎকার ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। আমার মনে হয় এ কারণে সবার মধ্যে উত্তেজনা আছে।

ভারতীয় ছবি ‘হুব্বা’ শুক্রবার (১৯ জানুয়ারি) একইসঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। এরইমধ্যে মুক্তির অনুমতি ও সেন্সরও পার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে হচ্ছে প্রিমিয়ার শো। শুক্রবার বাংলাদেশের ষাটের বেশী সিনেমা হলে ছবিটি মুক্তি দিচ্ছে পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।

 

ছবি: নাহিয়ান ইমন

Scroll to Top