হিজাবে মোড়ানো আইফেল টাওয়ার, বিজ্ঞাপন ঘিরে উত্তাল ফ্রান্স

হিজাবে মোড়ানো আইফেল টাওয়ার, বিজ্ঞাপন ঘিরে উত্তাল ফ্রান্স

বিনোদন ডেস্ক : ইসলামি পোশাক ব্র্যান্ড মেরাচির একটি বিজ্ঞাপন নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে ফ্রান্সে। বিজ্ঞাপনটিতে আইফেল টাওয়ারকে হিজাবে মোড়ানো দেখানো হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে‘ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।’

হিজাবে মোড়ানো আইফেল টাওয়ার, বিজ্ঞাপন ঘিরে উত্তাল ফ্রান্সহিজাবে মোড়ানো আইফেল টাওয়ার, বিজ্ঞাপন ঘিরে উত্তাল ফ্রান্স

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমস জানিয়েছে, ফ্রান্সে সরকারি স্কুল ও অফিসে হিজাব নিষিদ্ধ থাকায় এই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফরাসি জাতীয় টেলিভিশন ও রেডিওতে বিশ্লেষকরা এর কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে, এটি সরকারবিরোধী স্লোগানকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করার একটি কৌশল।

বিজ্ঞাপনটিতে সরাসরি ধর্মের উল্লেখ না থাকলেও, এটি ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে প্রচারণার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালির নেতারা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির সংসদ সদস্য লিসেট পোলেট সামাজিক মাধ্যমে লিখেছেন, “এটি আইফেল টাওয়ারের জন্য অবমাননাকর।

হাজিদের যেদিন যে দোয়া পড়তে হবে তা স্মরণ করাবে মোবাইল অ্যাপ: প্রধান উপদেষ্টা

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক ব্র্যান্ড মেরাচি মূলত অনলাইনে ফ্রান্সে ব্যবসা পরিচালনা করে। সম্প্রতি প্যারিসের মারাইস অঞ্চলে প্রতিষ্ঠানটি একটি অস্থায়ী দোকানও চালু করেছে। তবে প্রতিষ্ঠানের ২৬ বছর বয়সী প্রতিষ্ঠাতা নাদা মেরাচি এখনো এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।

সোর্স: সানডে টাইমস

Scroll to Top