হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, মহাসচিবের হাসপাতালে ভর্তির সংবাদ শুনেই লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে গুলশানের বাসায় অসুস্থ বোধ করলে মির্জা ফখরুলকে দ্রুত গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার হয়।

এদিকে আজ দুপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল বিএনপির মহাসচিবকে দেখতে হাসপাতালে যান। তাঁরা কিছু সময় তাঁর সঙ্গে কথা বলেন।

Scroll to Top