দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। হামে এ পর্যন্ত ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। এতে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। কক্সবাজারে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে হামে আক্রান্ত ১১ শিশু, কুষ্টিয়ায় ১৫ শিশু। নতুন করে সংক্রমণ বেড়েছে বরগুনা ও ফেনিতে।





