প্রধান উপদেষ্টার প্রেস সচিব ড. শফিকুল আলম জানান, হাতিয়ায় বিএনপির হামলায় হান্নান মাসুদের ছোট ভাই শহীদ হয়েছেন শীর্ষক একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে যা সম্পূর্ণ মিথ্যা।
রোববার (১২ জানুয়ারি) তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, মূলত গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিএনপি ও এনসিপির মুখোমুখি সংঘর্ষে পোস্টে দাবিকৃত ব্যাক্তি আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
নোয়াখালীর পুলিশ সুপার (ডিএসবি) জানান, হাতিয়া থানাধীন এলাকায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


