Last Updated:
ইন্দুজা স্টুডিওর মালিকের ছেলে এই আক্রমণকারী। নাম রুদ্র নারায়ণ ভট্টাচার্য। মানসিক ভারসাম্যহীন সে, জানা যায় বাবার সঙ্গে তার কোনও গন্ডগোল হয়েছিল। তারপর থেকে কাটারি নিয়ে ঘুরছিল রুদ্র।

বাঁশদ্রোণী: রবিবাসরীয় সকালে ব্যাপক আতঙ্ক বাঁশদ্রোণীতে! পুলিশের গায়ে পড়ল ধারালো অস্ত্রের কোপ। পুলিশের গাড়িও ভাঙচুর করা হল। কিন্তু কেন? পুলিশ সূত্রে খবর, যে এ কাজ করেছে সে মানসিক ভারসাম্যহীন। এক বৃদ্ধ ১০০ ডায়াল করে পুলিশকে জানান তাঁর ছেলে তাঁর উপর আক্রমণ করেছে। পুলিশ অ্যাম্বুলেন্স পাঠায়। পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গেলে পুলিশকেও আক্রমন করে ছেলেটি। বাঁশদ্রোনী ব্রহ্মপুর সাউথ রোডের ঘটনা। ছেলের বিরুদ্ধে আগেও একটি মাডারের কেস রয়েছে।
ইন্দুজা স্টুডিওর মালিকের ছেলে এই আক্রমণকারী। নাম রুদ্র নারায়ণ ভট্টাচার্য। মানসিক ভারসাম্যহীন সে, জানা যায় বাবার সঙ্গে তার কোনও গন্ডগোল হয়েছিল। তারপর থেকে কাটারি নিয়ে ঘুরছিল রুদ্র। গড়িয়া পঞ্চাননতলায় পাড়ার ছেলেরা শান্ত করার চেষ্টা করেছিল তাকে। পুলিশ গিয়েছিল থামাতে, তখন পুলিশও আক্রান্ত হয়েছে। আহত সিভিক পুলিশের নাম রিঙ্কু সাহা।
পুলিশের গায়ে কোনও কোপ পড়েনি, ধস্তাধস্তিতে একজন সিভিক পুলিশ আহত। বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। অভিযুক্ত রুদ্র নারায়ণ ভট্টাচার্যকে প্রাথমিক চিকিৎসার পর বাঁশদ্রোণী থানা আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
Kolkata,West Bengal
December 01, 2024, 12:39 PM IST



