
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চারটি পিস্তল ও একটি পেন গানসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি অস্ত্র তৈরির ওয়ার্কশপ জব্দ করা হয়।
ওয়ার্কশপ থেকে অস্ত্র তৈরিতে ব্যবহৃত লেদ মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় অস্ত্র তৈরির সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
তবে অস্ত্র তৈরির চক্রের মূল হোতা হিসেবে পরিচিত ওসমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…