হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স | চ্যানেল আই অনলাইন

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স | চ্যানেল আই অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে হাইতির মিশন শুরু হচ্ছে আগামীকাল রোববার। তবে এ ম্যাচের আগে কিছুটা ধাক্কা খেয়েছে ক্যারিবিয়ান দ্বীপ দেশটি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন ফিফা বলে দিয়েছে তাদের জার্সি পরিবর্তন করতে হবে।

হাইতির জার্সি পরিবর্তনের ব্যাপারটি সরাসরি ফিফার মাধ্যমে হয়নি। ফিফার এমন নির্দেশের কারণ বর্তমান রানার্সআপ ফ্রান্স। ক্যারিবীয় দেশটিকে তাদের জার্সি পরিবর্তন করতে বলার কারণ ১৮০৩ সালের ভার্টিয়ের যুদ্ধের চিত্র সম্বলিত প্রতিকৃতি। ওই যুদ্ধটি ছিল সেন্ট-ডোমিং-এর ফরাসি ঔপনিবেশিক শাসন এবং ফ্রান্সের মধ্যে সংঘটিত একটি যুদ্ধ।

এ যুদ্ধে হাইতি স্বাধীনতা লাভ করে। আরও স্পষ্ট করে বললে, এটি ছিল সেই মুহূর্ত, যখন বিপ্লবীরা হাইতির নতুন পতাকা তৈরির জন্য ফরাসি পতাকার সাদা অংশটি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় প্রতি বছর ১৮ই মে হাইতির পতাকা দিবস হিসেবে উদযাপন করে।

জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সায়েতা এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ফিফা মনে করেছে ‘তাদের কিট সংক্রান্ত বিধিমালা অনুযায়ী কিছু দৃশ্যমান উপাদানের ভিন্ন ব্যাখ্যা হতে পারে এবং ফলে নকশায় পরিবর্তন আনার অনুরোধ করেছে’। এখন তারা বিশ্বকাপে অভিষেকের আগেই নতুন জার্সি তৈরির জন্য হাইতি ফুটবল ফেডারেশনের সাথে কাজ করছে।

এছাড়া বেলজিয়ামের বিপক্ষে মিশরের প্রথম ম্যাচের আর মাত্র কয়েকদিন বাকি থাকতে ফিফা মিশরকে তাদের জার্সি পরিবর্তন করার দাবি জানিয়েছে। বিশ্বকাপে জার্সির জন্য মিশরীয়দের তাদের ব্যাজের ওপর থেকে সাতটি তারকা সরিয়ে ফেলতে বলা হয়েছে।

Scroll to Top