হাইকোর্টের ১২ বিচারপতি মামলা পরিচালনার বেঞ্চ পাচ্ছেন না | চ্যানেল আই অনলাইন

হাইকোর্টের ১২ বিচারপতি মামলা পরিচালনার বেঞ্চ পাচ্ছেন না | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও কর্মসূচির প্রেক্ষাপটে আপাতত হাইকোর্টের ১২ বিচারপতিকে কোর্ট পরিচালনার জন্য বেঞ্চ দেয়া হচ্ছে না।

এছাড়া বিচারপতিদের অপসারণের কোন বিধান এখন না থাকায় বিচারপতিদের অপসারণের বিধান সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউটি আগামী ২০ অক্টোবর আপিল বিভাগে ১ নম্বর আইটেম শুনানির জন্য থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

GOVT

বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে বিচারপতিদের পদত্যাগে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চলা এই মিছিল-শ্লোগানের মাঝেই বুধবার দুপুরে হাইকোর্টের কয়েকজন বিচারপতির সাথে একে একে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরপর বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এসে সমন্বয়কদের উপস্থিতিতে ১২ জন বিচারপতির বিষয়ে ও রিভিউ শুনানির বিষয়ে প্রধান বিচারপতির সিদ্ধান্তের কথা জানান। এরপর শিক্ষার্থীরা কোর্ট প্রাঙ্গন ছাড়েন।

গত ১০ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকেই হাইকোর্টে জড়ক হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একপর্যায়ে তাদের দাবির প্রেক্ষাপটে ওইদিনই পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি।

Scroll to Top