হাঁসের ডিম থেকে রাজকীয় অভিশাপ: ক্রিকেটে ডাকের গল্প

হাঁসের ডিম থেকে রাজকীয় অভিশাপ: ক্রিকেটে ডাকের গল্প

ক্রিকেটে শূন্য রান মানেই শুধু একটি সংখ্যা নয়, ব্যাটসম্যানের জন্য বিব্রতকর এক গল্পও। আর সেই গল্পের নামই ‘ডাক’। এই শব্দের উৎপত্তি নিয়ে নানা মত থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটি বেশ মজার—সংখ্যায় শূন্য (০) দেখতে অনেকটাই হাঁসের ডিমের মতো। তাই ব্যাট হাতে নামা কোনো ব্যাটসম্যান যখন রানের খাতা খুলতেই পারেন না, তখন সেই শূন্যকে কিছুটা রসিকতার মোড়কে তুলে ধরতেই ‘ডাক’ শব্দের ব্যবহার শুরু হয়।

সময়ের সঙ্গে সঙ্গে এই ‘ডাক’ শুধু একটি শব্দই নয়, হয়ে উঠেছে ক্রিকেটীয় পরিভাষাও। এখন আর শূন্য মানেই শুধু আউট নয়—কোন বলে আউট, কোন ইনিংসে আউট, কোন পরিস্থিতিতে আউট—সবকিছুর ওপর নির্ভর করে শূন্য রানেরও আছে আলাদা নাম। টি–টুয়েন্টি ও টি–টেন ক্রিকেটের প্রসারের সঙ্গে তাল মিলিয়ে যেমন শূন্য রানে আউটের ঘটনা বেড়েছে, তেমনি বেড়েছে সেই শূন্যকে চিহ্নিত করার নতুন নতুন শব্দ। তেমনই ১০টি ডাকের খবর জানব এবার।

Scroll to Top