হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতাকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তিনি এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয়ের ওপর জোর দিয়েছেন।

সোমবার ১৩ এপ্রিল ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ইউরোপীয় কমিশন-এর প্রেসিডেন্ট বলেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ফলে ইউরোপীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।

তিনি জানান, যুদ্ধ শুরুর পর গত ৪৪ দিনে ইউরোপীয় ইউনিয়নের জীবাশ্ম জ্বালানি আমদানির খরচ ২২ বিলিয়ন ইউরোর (১৯.১ বিলিয়ন পাউন্ড) বেশি বেড়েছে। তবে এই অতিরিক্ত ব্যয়ের বিপরীতে জ্বালানির সরবরাহ বাড়েনি। জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের অতিরিক্ত নির্ভরশীলতার জন্য আমরা খুব চড়া মূল্য দিচ্ছি।

তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী-তে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

Scroll to Top