হরমুজ প্রণালিতে এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের – DesheBideshe



এমকিউ-১ ড্রোন

তেহরান,১৪ সেপ্টেম্বর- হরমুজ প্রণালির আকাশসীমায় একটি উন্নত প্রযুক্তির এমকিউ-১ (MQ-1) ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানা গেছে, আইআরজিসির নতুন একটি অ্যারোস্পেস ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ড্রোনটি শনাক্ত ও প্রতিহত করা হয়।

আইআরজিসি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক মিনিট আগে। তবে ড্রোনটির মালিকানা, এটি কে পরিচালনা করছিল কিংবা কীভাবে এটি হরমুজ প্রণালির আকাশসীমায় প্রবেশ করেছিল—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top