স্বৈরশাসক ও তার দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

স্বৈরশাসক ও তার দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে র‍্যালি শুরু করেছে বিএনপি।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে র‍্যালিটি।

র‍্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দল, জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আলাদা আলাদা ব্যানারে র‍্যালিতে যোগ দিয়েছেন।

এর আগে বেলা ১১টার দিকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন। নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর, মতিঝিলসহ আশপাশের এলাকার অলিগলি লোকে লোকারণ্য হয়ে গেছে।

স্বৈরশাসক ও তার দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে: তারেক রহমান


র‍্যালিতে নেতাকর্মীরা সংগঠনের উপস্থিতি জানাতে বিভিন্ন রংবেরঙের ক্যাপ ও গেঞ্জি পরিধান করে। তাদের হাতে ছিলো বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড। দেশাত্মবোধক গান, বাউল গান, ঢোলের তালে তালে ও মাইকে স্লোগানে স্লোগানে র‍্যালিটি মানিক মিয়া এভিনিউয়ের দিকে এগিয়ে যায়। ‘স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান’, ‘গনতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান”https://barta24.com/details/politics/253571/”তারেক রহমান আসবে বীরের বেশে’ স্লোগানে স্লোগানে পুরো পথ প্রকম্পিত করে রাখছেন নেতাকর্মীরার।

র‍্যালি শুরু আগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।

র‍্যালিটি নয়াপল্টনে থেকে শুরু কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। সেখানে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Scroll to Top