অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, পরে সন্ধ্যায় দুজন একসঙ্গে ওই নারীর থাকার জায়গায় যান। একপর্যায়ে স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান কক্ষে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’



