নিজের বৈবাহিক সম্পর্ককে ব্যাখ্যা করতে জ্যাকি ব্যবহার করেছেন ‘সিচুয়েশনশিপ’ শব্দটি। বলেছেন রাকুলের সঙ্গে আইনগতভাবে বিয়ে হলেও মানসিকভাবে একধরনের আধুনিক, স্বচ্ছ এবং স্বাধীন সমীকরণে আছেন তিনি। এই সম্পর্ককে মজার ছলেই তিনি বলেছেন ‘সিচুয়েশনশিপ’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি বলেন, তাঁরা দুজনই জীবনের নানা উত্থান-পতন দেখেছেন। তাই সম্পর্কের ক্ষেত্রে নির্ভরতার বদলে তাঁরা বেছে নিয়েছেন পরিপক্বতা। তাঁর ভাষায়, ‘আমরা একে অপরের সঙ্গে এক্সক্লুসিভ, কিন্তু আমাদের সম্পর্কটা একধরনের সিচুয়েশনশিপ।’



