স্ত্রীর মৃত্যু ও মামলার পর মুখ খুললেন আলভী, জানালেন দেশে না ফেরার কারণ – DesheBideshe

স্ত্রীর মৃত্যু ও মামলার পর মুখ খুললেন আলভী, জানালেন দেশে না ফেরার কারণ – DesheBideshe

স্ত্রীর মৃত্যু ও মামলার পর মুখ খুললেন আলভী, জানালেন দেশে না ফেরার কারণ – DesheBideshe

ঢাকা, ২ মার্চ – স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় মামলা দায়েরের পর প্রথমবারের মতো জনসম্মুখে কথা বললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। একইসঙ্গে তিনি কেন আড়ালে আছেন এবং এই মুহূর্তে দেশে ফিরছেন না, তার ব্যাখ্যাও প্রদান করেন।

ভিডিও বার্তায় অভিনেতা জানান, ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি নিয়ে তিনি জনসম্মুখে আলোচনা করতে চাননি। স্ত্রীর মৃত্যু তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইকরার মৃত্যু তাকে পাথরের মতো নিস্তব্ধ করে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, মানুষ একপাক্ষিক গল্প শুনেই তাকে বিচার করছে। দেশে না ফেরার কারণ হিসেবে আলভী গণপিটুনি বা মব জাস্টিসের আশঙ্কার কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, দেশে ফেরা মাত্রই তার ওপর হামলা হতে পারে এবং তাকে মেরে ফেলা হতে পারে বলে তিনি প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন। বিমানবন্দর এলাকায় তাকে আক্রমণের জন্য লোক প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আইনি লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত থাকলেও, জীবনের নিরাপত্তা ও নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই মুহূর্তে তিনি দেশে ফিরতে পারছেন না বলে জানান এই অভিনেতা।

এনএন/ ২ মার্চ ২০২৬



Scroll to Top