স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর – DesheBideshe

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর – DesheBideshe

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর – DesheBideshe

ঢাকা, ৩১ মার্চ – রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে সৃষ্ট যানজট নিরসনে বিকল্প পথ খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের আনা নেওয়ার ক্ষেত্রে বিপুল সংখ্যক ব্যক্তিগত গাড়ি ব্যবহারের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।

উদাহরণস্বরূপ একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় একশ গাড়ি ব্যবহৃত হয় বলে উল্লেখ করা হয়। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদেরও বিদ্যালয়ে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হয়। এই পরিস্থিতি মোকাবিলায় কী কী বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে মন্ত্রণালয়কে একটি বিস্তারিত প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শিক্ষামন্ত্রী ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাক্ষাতের পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন।

এনএন/ ৩১ মার্চ ২০২৬



Scroll to Top